Liverpool City Council - Capital of culture


 

Capital of culture

লিভারপুল কালচার কোম্পানি

আমরা যা করি:

লিভারপুল হচ্ছে 2008 সালের ইউরোপের সাংস্কৃতিক রাজধানী।

লিভারপুল সিটি কাউন্সিল, লিভারপুল কালচার কোম্পানি নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেছে 2008 সাল পর্যন্ত এবং তৎপরবর্তীতে সাংস্কৃতিক কর্মসূচিগুলো পরিবেশন করার জন্য।

লিভারপুল 2008 সালের প্রতিযোগিতায় জয়লাভ করেছে কারণ জনগণ - আমাদের শহরের সর্বোত্তম সম্পদ - প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে ছিল এবং সবাই যাতে অংশগ্রহণের সুযোগ পেতে পারে তা আমরা নিশ্চিত করতে চাই।

আমরা লিভারপুলের জনগণের জন্য একটি টেকসই এবং ইতিবাচক উত্তরাধিকার রেখে যাওয়ার আশা রাখি, যার অন্তর্ভুক্ত রয়েছে আরো বেশি চাকরি, একটি অধিক শক্তিশালী অর্থনীতি এবং বসবাসের জন্য একটি উত্তম স্থান।

ইউরোপের সাংস্কৃতিক রাজধানীর মর্যাদা লাভের ফলে:

  • 14,000 নতুন চাকরি সৃষ্টি করবে।
  • অতিরিক্ত 1.7 মিলিয়ন পর্যটককে আকৃষ্ট করবে।
  • 2 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ উৎসাহিত করবে।

2008 সালে লিভারপুলকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গঠনে, শহরের অনন্য সংস্কৃতির বিভিন্ন দিককে তুলে ধরার জন্য প্রতি বছর একটি বিশেষ থিম রয়েছে।

2004 একটি শহরে আস্থা: ঐক্য এবং বন্ধুত্বের প্রেরণায় আমাদের কম্যুনিটিগুলোকে অঙ্গীভূত করা।

2005 সি লিভারপুল: শহরের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের এক বছরব্যাপী সমুদ্রযাত্রা।

2006 লিভারপুল পারফর্মস্‌: ক্রীড়া এবং শিল্পকলায় আমাদের বিস্ময়কর ট্র্যাক রেকর্ডের উদযাপন।

2007 লিভারপুলের 800তম: এই শহরটি তার 800তম জন্মদিন পালন করবে।

পর্যটকরা লিভারপুলে জড়ো হবেন এর চমকপ্রদ সাংস্কৃতিক ঐতিহ্য অনুসন্ধানে যার অন্তর্ভুক্ত রয়েছে অপূর্ব সুন্দর পিয়ার হেড ওয়াটারফ্রন্ট যা 2004 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা লাভ করেছে। শহরটিতে উপভোগ করার মতো আর যা যা আছে সেগুলো দেখে তারা বিমোহিত হবেন:

  • লন্ডনের বাইরে সবচেয়ে বেশি কেন্দ্রীভূত গ্রেড 1 এবং 2 তালিকাভুক্ত ভবনসমূহ এবং সর্বজনীন ভাস্কর্য।
  • বিশ্বমানের গ্যালারি, যার অন্তর্ভুক্ত রয়েছে ট্যাট লিভারপুল, দি ওয়াকার - উত্তরের জাতীয় গ্যালারি এবং পোর্ট সানলাইটে দি লেডি লেভার গ্যালারি।
  • ইউরোপের সবচেয়ে বৈচিত্রধর্মী বিনোদনের স্থানগুলোর একটি এবং বিটলস্‌-এর আবাস হিসেবে, লিভারপুল সর্বত্র পপ-এর বিশ্ব রাজধানী হিসেবে স্বীকৃত।
  • দুইটি প্রিমিয়ার লীগ ফুটবল ক্লাব সহ ক্রীড়ার আবাস এবং ব্রিটিশ উন্মুক্ত গলফ চ্যাম্পিয়নশীপ, 39 বছরের মধ্যে প্রথমবার 2006 সালে হয়লেক-এ ফিরে আসছে।

সাংস্কৃতিক রাজধানী উপাধিটি লিভারপুলকে বিশ্বের মানচিত্রে দৃঢ়ভাবে স্থাপন করবে।

যেভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

ফোন: +44 (0) 151 233 4399

ফ্যাক্স: +44 (0) 151 233 6333

ই-মেইল: contact@liverpool08.com

ওয়েবসাইট: www.liverpool08.com

ডাকযোগে:
Liverpool Culture Company
PO Box 2008
Municipal Buildings
Dale Street
Liverpool
L2 2DH

পরিদর্শন:
08 Place
Whitechapel
Liverpool
L1 6DZ