Liverpool City Council - Care for adults


 

Care for adults

সহায়তাপ্রাপ্ত জীবনধারণ - বয়স্কদের জন্য পরিচর্যা

আমরা যা করি:

আমরা শহরের অসহায় বয়স্ক ব্যক্তি এবং তাদের পরিচর্যাকারীদের জন্য তথ্য, পরামর্শ ও সামাজিক পরিচর্যা প্রদান করি। আমরা বিভিন্ন ধরনের অসহায় ব্যক্তিদেরকে সহায়তা করে থাকি, যার অন্তর্ভুক্ত আছেন সেই সকল ব্যক্তি যাদের রয়েছে:

  • শিক্ষাগ্রহণে অক্ষমতা
  • শারীরিক অক্ষমতা
  • স্নায়বিক বৈকল্য
  • মানসিক স্বাস্থ্যের চাহিদা
  • যে সকল ব্যক্তি মাদকের অপব্যবহার করে
  • যে সকল ব্যক্তি এলকোহল বা অন্যান্য নেশাদ্রব্যের অপব্যবহার করে

এছাড়াও আমরা পরিচর্যাকারীদের জন্য পরিষেবা প্রদান করি - সেই সকল ব্যক্তি যারা তাদের ঐ সব আত্মীয় বা বন্ধুদের দেখাশোনা করে যারা নিজেরা নিজেদের দেখাশোনা করতে পারে না।

কখনো কখনো, আমাদের হয়তো নিরূপায় হয়ে জড়িত হতে হয়, কারণ আমাদের কিছু আইনগত দায়বদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ, আমাদেরকে হয়তো, একজন অসহায় ব্যক্তির মঙ্গল এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর অর্থ হতে পারে যে আমাদেরকে এমন পরিস্থিতিতে জড়িত হতে হবে যেখানে মানুষের ক্ষতি বা নির্যাতিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আমরা বিভিন্ন ধরনের সামাজিক পরিচর্যা পরিষেবা প্রদান করি বা প্রদানের ব্যবস্থা করতে পারি। এই সবগুলো নির্ভর করে একজন ব্যক্তির স্বতন্ত্র চাহিদার উপর। যখন কেউ সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করে, তখন তার স্বতন্ত্র পরিস্থিতি অনুযায়ী তার কি ধরনের সাহায্য প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আমাদের একজন কর্মীকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারি।

উদাহরণস্বরূপ, আমরা ব্যবস্থা করতে পারি:

  • হোম (আবাসিক পরিচর্যা) এবং কম্যুনিটি সহায়তা
  • সমাজ সেবা
  • অন্তর্বর্তী পরিচর্যা এবং পুনর্বাসন
  • নার্সিং হোম সার্ভিস সহ কেয়ার হোম
  • সরাসরি অর্থ পরিশোধ (আপনার নিজের পরিচর্যার জন্য)
  • যন্ত্রপাতির জন্য ঋণ
  • বাড়িতে ছোটখাট অভিযোজনের ব্যবস্থা
  • ডে কেয়ার সার্ভিস
  • আশ্রিত গৃহায়ন / পরিচর্যা সহ আশ্রিত গৃহায়ন
  • সহায়তাপ্রদত্ত গৃহায়ন/সহায়তা প্রদানকারী ব্যক্তি
  • রোগীদের বাসস্থানে গিয়ে সাময়িক পরিচর্যা / সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতি
  • কম্যুনিটি হুঁশিয়ারি
  • হিমায়িত খাবার (মূল্যায়িত নয়)
  • মোবাইল রাত্রি
  • অকুপেশনাল থেরাপি
  • বয়স্কদের সংস্থাপন (প্রতিপালন গৃহে বয়স্কদের জন্য পরিচর্যা)

এই সকল পরিষেবাসমূহ প্রদানের জন্য, আমরা লিভারপুলের অন্যান্য অনেক সংগঠনের সাথে কাজ করে থাকি যার অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য এবং গৃহায়ন এজেন্সিসমূহ, কাউন্সিলের অন্যান্য পরিষেবাসমূহ যেমন শিক্ষা ও গৃহায়ন, এবং শহরে পরিচালিত অনেক বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।

কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

0151 233 3019 নম্বরে কেয়ারলাইন-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের যে কোন একটি ওয়ান স্টপ শপ-এ আসুন।

কি ঘটবে:

আপনি যে ব্যক্তিটির সাথে কথা বলবেন তিনি আপনাকে কিছু মৌলিক বিষয়ে প্রশ্ন করবেন। আপনি আমাদেরকে যে সব তথ্য প্রদান করবেন, সেগুলোর কোনটি আপনার অনুমতি ছাড়া আমরা অন্য কারো কাছে প্রকাশ করবো না। আমরা আপনাকে অনুরোধ করবো আমাদেরকে বলার জন্য:

  • আপনার নাম, জন্মতারিখ, জাতিগত উৎপত্তি এবং পছন্দনীয় ভাষা
  • আপনার ঠিকানা এবং ফোন নম্বর
  • আপনার বাড়িতে আর কে কে বসবাস করেন এবং তাদের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে
  • আপনার পরিবারে আর কেউ রয়েছে কিনা, অথবা কারা আপনাকে সহায়তা করে, এবং কত ঘন ঘন আপনি তাদের দেখা পান
  • আপনার ডাক্তারের (জি.পি.-এর) নাম, ঠিকানা এবং ফোন নম্বর
  • কেন আপনি মনে করেন যে কাউন্সিল থেকে আপনার সাহায্য প্রয়োজন
  • যদি কেউ আপনার জন্য আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদের নাম, তারা কিভাবে আপনাকে চেনে এবং আপনি তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছেন কিনা সেই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করবো

আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, তিনি হয়তো আপনাকে তাৎক্ষণিকভাবে পরামর্শ বা তথ্য দিতে পারবেন, অথবা যদি আপনি আপনার প্রয়োজনের একটি মূল্যায়ন করাতে চান, তাহলে তারা এটির ব্যবস্থা করবে।

পরিচর্যার ন্যায্য সুযোগ - সাপোর্টেড লিভিং পোর্টফোলিও-এর পরিচর্যা লাভের ন্যায্য সুযোগের নীতি রয়েছে। এটি একটি সঙ্গতিপূর্ণ উপায়ে পরিষেবা ব্যবহারকারীদের চাহিদা মূল্যায়নে সোস্যাল ওয়ার্ক কর্মীদেরকে সক্ষম করে যা আমাদের সকল পরিষেবা ব্যবহারকারীদের জন্য সমতা এবং ন্যায্যতা প্রবর্তন করে। যোগ্যতার শর্তাবলির একটি প্রতিলিপি এখানে দেখা যেতে পারে।

আপনাকে সহায়তার জন্য অর্থ প্রদান করতে হবে কিনা তা নির্ভর করে আপনার কোন ধরনের সহায়তা প্রয়োজন তার উপর। কিছু পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়। যদি আপনি এমন কোনো পরিষেবা গ্রহণ করেন যার জন্য আমরা ফি নিয়ে থাকে, তাহলে আমরা ফি-এর পরিমাণ সঙ্গতিপূর্ণ, ন্যায্য এবং যুক্তিসঙ্গত রাখতে চেষ্টা করি। কোনো পরিষেবার জন্য আপনার অর্থ প্রদানের সক্ষমতা আমরা বিবেচনা করি। আপনার যে সকল সুবিধা লাভের অধিকার রয়েছে সেগুলো আপনার প্রাপ্তি নিশ্চিত করার জন্য আমরা সুবিধা যাচাই পরিচালনা করি। ফি-এর পরিমাণ নির্ভর করবে আপনার সুবিধা যাচাই, আপনার আয়, সঞ্চয় এবং ব্যয়ের উপর।

আপনি যে ধরনের সহায়তা চান সেই সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করার সময় আপনি আমাদেরকে ফি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন।