Care for children
শিশুদের জন্য যত্ন
আমরা যা করি:
নিচের পরিষেবাগুলো প্রদানের জন্য আমরা অন্যান্য বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে কাজ করি।
আমরা সেই সকল পরিবারদেরকে সহায়তা করি যাদের নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সাহায্যের প্রয়োজন হতে পারে:
- শিশু পরিচর্যা।
- বিনামূল্যে স্কুলের খাবার।
- তরুণ পরিচর্যাকারীদের জন্য সাহায্য।
- ভ্রমণ।
- তরুণ অপরাধীদের জন্য সাহায্য।
যে সব পরিবারের প্রতিবন্ধী শিশু রয়েছে আমরা তাদেরকে সহায়তা করি এবং নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সাহায্য করি:
- এইডস।
- গৃহ সংস্কার।
- আর্থিক সহায়তা।
- অকুপেশনাল থেরাপি।
- রোগীদের বাসস্থানে গিয়ে সাময়িক পরিচর্যা।
আমরা পরিচর্যাপ্রাপ্ত শিশুদের জন্য সহায়তা প্রদান করি, যার অন্তর্ভুক্ত রয়েছে:
- পোষ্যগ্রহণ।
- প্রতিপালন পরিচর্যা।
- আশ্রয় ছেড়ে গেলে সহায়তা।
আমরা আইনগত কার্যবিবরণীতে সহায়তা করি যখন:
- শিশুরা আদালতের মাধ্যমে আশ্রয়ে আসে।
- শিশুদেরকে হোম-এ স্থানান্তর করা হয়।
- শিশুদেরকে আবাসিক বাড়িতে স্থানান্তর করা হয়।
যেভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
টেলিফোন: 0151 233 3029 - এই পরিষেবা প্রতিদিন 24 ঘন্টা চালু থাকে।
ই-মেইল: ics@liverpool.gov.uk
ডাকযোগে: The Integrated Children’s Service, Venture Place, Sir Thomas Street, Liverpool, L1 6BW.







