Liverpool City Council - Housing council tax benefit


 

Housing council tax

গৃহায়ন এবং কাউন্সিল কর সুবিধা (ট্যাক্স বেনিফিট)

আমরা যা করি:

বেনিফিট সার্ভিসের দায়িত্ব হচ্ছে গৃহায়ন সুবিধা, কাউন্সিল কর সুবিধা এবং দ্বিতীয় প্রাপ্তবয়স্ক রিবেট (সেকেন্ড এডাল্ট রিবেট) ব্যবস্থাপনা ও অর্থ প্রদান করা।

  • কম আয়সম্পন্ন পরিবারসমূহকে তাদের ভাড়া পরিশোধে সহায়তা করার জন্য হাউজিং বেনিফিট (গৃহায়ন সুবিধা) প্রদান করা হয়।
  • কম আয়সম্পন্ন কাউন্সিলের করপ্রদানকারীদেরকে তাদের কাউন্সিল কর প্রদানে সহায়তা করার জন্য কাউন্সিল কর সুবিধা (ট্যাক্স বেনিফিট) প্রদান করা হয়।
  • দ্বিতীয় প্রাপ্তবয়স্ক রিবেট (সেকেন্ড এডাল্ট রিবেট) হচ্ছে একক ব্যক্তির জন্য একটি ভিন্ন ধরনের কাউন্সিল কর সুবিধা যিনি কাউন্সিল কর পরিশোধ করেন এবং যার পরিবারে অন্যান্য প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন যাদের আয় কম। এটি অন্যান্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের আয়ের উপর ভিত্তি করে হিসাব করা হয়।

কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে

লিখিতভাবে, ডাকযোগে, Liverpool City Council, Benefits Service, PO Box 13, Liverpool, L69 2JG

টেলিফোন: 0151 233 3009 (সপ্তাহে সাতদিন 24 ঘন্টা খোলা এবং প্রতিদিন দুপুর 2:00 টা থেকে সন্ধ্যা 6:30-এর মধ্যে আপনি সহজে কাজ সম্পন্ন করতে পারবেন)

ফ্যাক্স: 0151 225 2145

ই-মেইল: benefits.service@liverpool.gov.uk

ব্যক্তিগতভাবে: আপনি আমাদের যে কোন ওয়ান স্টপ শপ-এ আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে, 0151 233 3016 নম্বরে ফোন করে আপনাকে একটি সাক্ষাৎসূচি নির্ধারণ করতে হবে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেষ সাক্ষাতটি হবে বন্ধ হওয়ার আধঘন্টা আগে।