Interpreters
আপনার কি একজন দোভাষী প্রয়োজন?
যদি আপনি ইংরেজি সামান্য বলেন অথবা একেবারেই না বলেন, তাহলে যারা জনগণকে সেবা প্রদান করেন তাদের সাথে যোগাযোগ করতে আপনাকে সাহায্য করার জন্য আপনার একজন দোভাষীর প্রয়োজন হতে পারে। যখন আপনি কাউন্সিল পরিষেবা, ডাক্তার, কর্মসংস্থান কেন্দ্র, পরামর্শ কেন্দ্র বা কোন আইনজীবীর অফিসে দেখা করতে যান, এই সংগঠনটি সেখানে একজন দোভাষীর ব্যবস্থাও করতে পারে।
একজন দোভাষী হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আপনার কথাকে ইংরেজিতে অনুবাদ করবেন যাতে যারা পাবলিক সার্ভিস প্রদান করেন তারা আপনার কথা বুঝতে পারেন। আপনার প্রয়োজনীয় পরিষেবা লাভে তারা আপনাকে সহায়তা করতে পারেন। এছাড়াও কাউন্সিল অফিসার বা স্বাস্থ্য কর্মী আপনাকে যা বলবেন তা দোভাষী আপনার ভাষায় ব্যাখ্যা করবেন। যা বলা হয়েছে তারা অবশ্যই তাকে পরিবর্তন করতে, তা থেকে কিছু বাদ দিতে বা তার সাথে কিছু যোগ করতে পারবেন না। দোভাষী অবশ্যই তথ্য গোপন রাখবেন এবং নিরপেক্ষ থাকবেন।
এই পরিষেবার জন্য আপনাকে কোন অর্থ প্রদান করতে হবে না। আপনাকে প্রদত্ত পরিষেবার অংশ হিসেবে দোভাষীকে অর্থ প্রদান করা হবে, উদাহরণস্বরূপ লিভারপুল সিটি কাউন্সিল, ন্যাশনাল হেলথ সার্ভিস বা কেন্দ্রীয় সরকার থেকে।
কখনো কখনো আপনাকে বলা হবে সরাসরি কথা বলার পরিবর্তে দোভাষীর সাথে টেলিফোনে কথা বলার জন্য।
আপনার একজন দোভাষীর প্রয়োজন হলে আপনি কি করবেন:
- আপনি সংগঠনটিকে অবহিত করবেন যে, কোন ভাষা এবং / অথবা উপভাষায় আপনি কথা বলেন। কেউ একজন আপনাকে একটি কার্ড দেখাতে পারেন এবং আপনি যে ভাষায় কথা বলেন সেটি কার্ডে দেখিয়ে দিতে বলতে পারেন। এটি তাদেরকে সাহায্য করবে এমন একজন দোভাষীর ব্যবস্থা করতে যিনি আপনার কথা বুঝতে পারবেন।
- দোভাষী আপনার মতো একই লিঙ্গের হওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হলে আপনি তা সংগঠনটিকে অবহিত করবেন।
- আপনি নির্ধারিত সাক্ষাৎসূচি অনুযায়ী উপস্থিত থাকা নিশ্চিত করবেন।
- ইংরেজি বলতে পারে এমন কাউকে আপনি অনুরোধ করবেন সংগঠনটিকে জানানোর জন্য। তখন তারা দোভাষীর সাথে সাক্ষাৎসূচি বাতিল করতে পারবেন এবং প্রয়োজনবোধে তারা আরেকটি সাক্ষাৎসূচি নির্ধারণ করবেন।
- আপনি যা বলতে চান, ভয় না পেয়ে তা বলবেন।
- কথা বুঝতে বা বোঝাতে আপনার সমস্যা হলে আপনি দোভাষীর মাধ্যমে পেশাজীবী ব্যক্তিটিকে তা জানাবেন।
- কোন কিছু ভুল হতে পারে মনে হলে আপনি দোভাষীর মাধ্যমে পেশাজীবী ব্যক্তিটিকে তা জানাবেন।
- দোভাষী নিরপেক্ষভাবে কাজ করছেন এবং তথ্য গোপন রাখবেন এই বিশ্বাস আপনার রাখতে হবে।
এটি গুরুত্বপূর্ণ।
যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনি অন্য ব্যক্তিদের সময় এবং প্রচেষ্টাকে নষ্ট করবেন। এছাড়াও, মূল্যবান যন্ত্রপাতি (যেমন, চিকিৎসা সম্পর্কিত) অন্য কারো উপকারের জন্য ব্যবহার করা যেতো।
যদি আপনি কোনো সাক্ষাৎসূচি অনুযায়ী উপস্থিত হতে না পারেন তাহলে আপনি কি করবেন:
সাক্ষাতের সময়:
আপনি কি সাবলীলভাবে ইংরেজি বলতে পারেন? আপনি কি একজন দোভাষী হতে চান?
দি নোভাস লিভারপুল ট্রান্সলেশন এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিস সর্বদাই যোগ্য এবং অভিজ্ঞ দোভাষী ও অনুবাদক খুঁজছে। আবেদনপত্র এবং আরো তথ্যের জন্য অনুগ্রহ করে interpreting@novas.org ঠিকানায় ই-মেইল করে অথবা 0151 708 8640 বা 0151 708 8660 নম্বরে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন।







