Liverpool City Council - Council tax


 

Council tax

কাউন্সিল কর

রাজস্ব পরিষেবার দায়িত্ব হচ্ছে কাউন্সিল করের বিল প্রেরণ, সংগ্রহ, পুনরুদ্ধার এবং কার্যকরীকরণ। এই পরিষেবাটি নিম্নলিখিত বিষয়গুলোতে সহায়তা ও পরামর্শ প্রদান করে:

  • কারা কাউন্সিল কর প্রদান করে।
  • কিভাবে আপনার কাউন্সিল কর প্রদান করবেন।
  • ছাড়।
  • প্রতিবন্ধীদের উপশমের জন্য ছাড়।
  • অব্যাহতি।
  • অর্থ প্রদানের ব্যবস্থা।
  • আপনার কাউন্সিল কর প্রদানে সমস্যা।

কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন: লিখিতভাবে, ডাকযোগে: Liverpool City Council, Revenues Service, PO Box 834, Liverpool, L69 2UT

ব্যক্তিগতভাবে: আপনি আমাদের যে কোন ওয়ান স্টপ শপ-এ আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে, 0151 233 3016 নম্বরে ফোন করে আপনাকে একটি সাক্ষাৎসূচি নির্ধারণ করতে হবে। অনুগ্রহ করে লক্ষ্য করুন, শেষ সাক্ষাতটি হবে বন্ধ হওয়ার আধঘন্টা আগে।

টেলিফোন: 0151 233 3008 (সপ্তাহে সাতদিন 24 ঘন্টা খোলা এবং প্রতিদিন দুপুর 2:00 টা থেকে সন্ধ্যা 6:30ÑGi মধ্যে আপনি সহজে কাজ সম্পন্ন করতে পারবেন)

ফ্যাক্স: 0151 225 2145

ই-মেইল: revenue.service@liverpooldirectlimited.co.uk