Liverpool City Council - Environmental health


 

Environmental health

পরিবেশের স্বাস্থ্য এবং বাণিজ্যের মানদন্ড পরিষেবা

আমরা কি করি?

পরিবেশের স্বাস্থ্য এবং বাণিজ্যের মানদন্ড পরিষেবা স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন এবং ন্যায্য, নিরাপদ ও সৎ ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করে আইন প্রণয়ন জোরদার করে।

  • জনগণ, কর্মচারীবৃন্দ এবং ভোক্তারা যাতে প্রতারিত না হন অথবা তাদের নিরাপত্তা বা স্বাস্থ্য ঝুঁকিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য আমরা কর্মক্ষেত্র, খাদ্য ব্যবসা এবং বাণিজ্য কেন্দ্রসমূহ পরীক্ষা করি এবং অভিযোগের তদন্ত করি।
  • আমরা কর্মক্ষেত্রে দুর্ঘটনা, খাদ্য সম্পর্কিত অভিযোগ, খাদ্যে বিষক্রিয়ার প্রাদুর্ভাব, বায়ুর মান, ব্যক্তিমালিকানাধীন খাতের বাসস্থান মেরামতের অভাবে দুর্দশা, শব্দ দূষণ, শঠতা ও প্রতারণা এবং অন্যায্য বাণিজ্যের তদন্ত করে থাকি।
  • জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি।
  • পরিবেশের স্বাস্থ্য বা ভোক্তাদের সমস্যা সম্পর্কে আমরা লিভারপুলের নাগরিকদের বিনামূল্যে পরামর্শ প্রদান করি।
  • পরিবেশের স্বাস্থ্য এবং ব্যবসার মানদন্ড সম্পর্কিত আইন মেনে চলার বিষয়ে আমরা লিভারপুলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে পরামর্শ প্রদান করি।

কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন?

  • ভোক্তা পরামর্শের জন্য আপনি আমাদেরকে 233 3002 নম্বরে ফোন করতে পারেন।
  • আপনি লিভারপুল ডাইরেক্টের মাধ্যমে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়ান স্টপ শপ-এ সশরীরে আসতে পারেন।
  • যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং পরামর্শ চান অথবা ট্রেডিং স্ট্যান্ডার্ডস্‌ বা এনভায়রনমেন্টাল হেলথ অফিসারের পরিদর্শন পেতে চান তাহলে 233 3000 নম্বরে ফোন করুন অথবা 225 6239 নম্বরে ফ্যাক্স করুন।
  • আপনি আমাদেরকে trading.standards@liverpool.gov.uk বা environmental.health@liverpool.gov.uk ঠিকানায় ই-মেইল করতে পারেন।

কি ঘটবে?

  • টেলিফোন/ব্যক্তিগত কলের জবাবে আমরা সাধারণত সেখানে এবং তৎক্ষণাৎ পরামর্শ প্রদান করি।
  • খাদ্যে বিষক্রিয়ার খবর পাওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা তদন্ত শুরু করবো।
  • কোন ভবনের মধ্যে ইঁদুর থাকার খবর পাওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। অন্যান্য কীটপতঙ্গ সম্পর্কে খবর পাওয়ার 5 কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ভোক্তাদের পরামর্শ লাভের লিখিত অনুরোধ পাওয়ার 3 কর্মদিবসের মধ্যে আমরা জবাব দিব।
  • কোন ত্রুটিপূর্ণ ড্রেনের খবর পাওয়ার 3 দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
  • অন্যান্য সকল পরিষেবার অনুরোধ পাওয়ার 7 কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • আমরা আপনার সকল ব্যক্তিগত তথ্য গোপনীয় রাখবো।
  • আমরা প্রয়োজনবোধে বাড়ি পরিদর্শনের ব্যবস্থা করবো।