Housing
কাউন্সিল গৃহায়ন
আমরা কি করি:
লিভারপুল সিটি কাউন্সিল সিটিব্যাপী প্রায় 19,600 বাড়ির মালিক এবং এগুলোর ব্যবস্থাপনা করে থাকে এবং এই সব বাড়িগুলোর উন্নয়নের জন্য সর্বোত্তম উপায়ের সন্ধানে বর্তমানে ভাড়াটে ও ইজারা গ্রহীতাদের সাথে অনেকগুলো বিষয় বিবেচনা করছে যাতে 2010 সালের মধ্যে এই বাড়িগুলোকে ‘ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড’-এ উন্নীত করা যায়।
এর সম্ভাব্য চূড়ান্ত ফল হতে পারে কাউন্সিলের স্টক অন্য কোন ভূস্বামীর কাছে হস্তান্তর করা, সম্ভবত একজন নিবন্ধিত সামাজিক ভূস্বামীর কাছে।
কাউন্সিলের হাউজিং স্টকের অন্তর্ভুক্ত রয়েছে বাড়ি, ফ্ল্যাট, বাংলো, ম্যাসোনেট, বয়স্কদের আশ্রয়ের জন্য বাসস্থান এবং সেই সব ব্যক্তিদের জন্য সহায়তা যারা তাদের নিজেদের বাড়িতে থাকার জন্য সাহায্যের প্রয়োজন।
সাতটি ‘নেইবারহুড ম্যানেজমেন্ট টিম’-এর মাধ্যমে ওয়ান স্টপ শপ, গ্রাহক সেবা কেন্দ্র, এবং একটি নিবেদিত হাউজিং কল সেন্টারের সাহায্যে আমাদের সম্পত্তির ব্যবস্থাপনা করা হয়।
কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
- বাসস্থান বরাদ্দ / কাউন্সিলের বাসস্থান সম্পর্কিত প্রশ্ন: লিভারপুল সিটি কাউন্সিলের সম্পত্তি ভাড়া নেয়া সম্পর্কিত সকল প্রশ্নের জন্য, অথবা আপনি ইতিমধ্যেই আমাদের ভাড়াটেদের একজন হলে আপনার বাড়ি সংক্রান্ত অন্য যে কোন প্রশ্নের জন্য, লিভারপুল ডাইরেক্ট হাউজিং কল সেন্টারের মাধ্যমে 0151 233 3018 নম্বরে আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন।
- কোন মেরামত সম্পর্কে অবহিত করার জন্য অথবা আপনি ইতিমধ্যেই অবহিত করেছেন এমন কোন মেরামত সম্পর্কে অনুসন্ধানের জন্য 0151 233 3005 নম্বরে আমাদের মেরামত কল সেন্টারে ফোন করুন। জরুরি মেরামতের কল গ্রহণের জন্য এই কল সেন্টারটি সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা খোলা থাকে।
- আপনার ভাড়া প্রদান: আপনি কাউন্সিল থেকে ভাড়া গ্রহণ করলে ভাড়ার মেয়াদ শুরু হওয়ার সময় থেকে সাপ্তাহিকভাবে অগ্রিম ভাড়া পরিশোধ করতে হবে। আপনার ভূস্বামী হিসেবে আমরা ভাড়ার বকেয়া জমে উঠা বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো, যার অন্তর্ভুক্ত রয়েছে যে সব ভাড়াটে ভাড়া প্রদানে সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে সহায়তা এবং পরামর্শ প্রদান করা। ভাড়া প্রদানে ব্যর্থতার ফলে ভাড়াটেকে তাদের বাড়ি হারাতে হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভাড়া প্রদান করতে পারেন:
- পোস্ট অফিসে একটি গিরো বুক-এর মাধ্যমে (প্রতিবার লেনদেনের জন্য ফি হচ্ছে £1.05);
- ব্যাংকের মাধ্যমে (আপনার নিজস্ব শাখায় বা বার্কলে-এর যে কোন শাখায় কোন ফি ছাড়া);
- ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে যে কোন ওয়ান স্টপ শপ-এ (ওয়ান স্টপ শপ-এ নগদ অর্থ গ্রহণ করা হয় না);
- মিউনিসিপ্যাল ভবনের ক্যাশ অফিসে, ডেল স্ট্রিটে (এখানে নগদ অর্থ গ্রহণ করা হয়)।
- আপনার ব্যাংক একাউন্ট থেকে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে;
- আপনি কাউন্সিলের একজন কর্মচারী হলে বেতন থেকে কেটে নেয়ার মাধ্যমে;
- ডেবিট কার্ড ব্যবহার করে ফোনের মাধ্যমে - শুধুমাত্র 0151 233 3018 নম্বরে ফোন করুন;
- অথবা এই ওয়েবসাইটে।
যদি ইংরেজি আপনার প্রথম ভাষা না হয় এবং আপনি একজন দোভাষী ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে ‘‘ল্যাঙ্গুয়েজ লাইন’’-এর জন্য অনুরোধ করুন। আপনার প্রশ্ন সম্পর্কে আপনাকে সাহায্য করার জন্য অপারেটর একজন দোভাষীর ব্যবস্থা করতে পারবেন।
বিকল্প উপায়ে আপনি প্রদান করতে পারেন:
- গৃহায়ন এবং কাউন্সিল কর সুবিধা: বেনিফিট সার্ভিসের দায়িত্ব হচ্ছে গৃহায়ন সুবিধা, কাউন্সিল কর সুবিধা এবং দ্বিতীয় প্রাপ্তবয়স্ক রিবেট (সেকেন্ড এডাল্ট রিবেট) ব্যবস্থাপনা ও অর্থ প্রদান করা। আপনার আয় কম হলে গৃহায়ন সুবিধা (হাউজিং বেনেফিট) আপনাকে আপনার ভাড়া প্রদানে সহায়তা করবে - কখনো কখনো একে বলা হয় ‘‘রেন্ট রিবেট’’ বা ‘‘রেন্ট এলাউন্স’’। কম আয়সম্পন্ন কাউন্সিলের করদাতাদেরকে তাদের কাউন্সিল কর প্রদানে সহায়তা করার জন্য কাউন্সিল কর সুবিধা (ট্যাক্স বেনিফিট) প্রদান করা হয়।
দ্বিতীয় প্রাপ্তবয়স্ক রিবেট (সেকেন্ড এডাল্ট রিবেট) প্রদান করা হয় কাউন্সিলের করপ্রদানকারীদেরকে যারা কাউন্সিল কর সুবিধা (ট্যাক্স বেনিফিট) লাভের যোগ্য হওয়ার জন্য যে নিম্ন আয় প্রয়োজন তারচেয়ে অনেক বেশি আয় করে থাকেন, কিন্তু তাদের পরিবারের একজন সদস্য কম আয় করে থাকেন। আপনি 0151 233 3009 নম্বরে ফোন করে বেনেফিট সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের যে কোন একটি ওয়ান স্টপ শপ-এ আমাদের সাথে দেখা করতে পারেন। তবে, 0151 225 2222 নম্বরে ফোন করে আপনাকে একটি সাক্ষাৎসূচি নির্ধারণ করতে হবে।
কাউন্সিলের ভাড়াটে ব্যতীত অন্যান্য ভাড়াটেদের জন্য পরামর্শ
- কাউন্সিলের ভাড়াটে ব্যতীত অন্যদের মালিকানায় থাকা সম্পত্তির ভাড়াটেদের জন্য পরামর্শ: আমাদের কম্যুনিটি সার্ভিসেস ইউনিট ব্যক্তিমালিকানাধীন খাতের ভাড়াটেদের জন্য পরামর্শ এবং সহায়তা প্রদান করে, যার অন্তর্ভুক্ত রয়েছে হাউজিং এসোসিয়েশন, বেসরকারী ভূস্বামী এবং হাউজিং কোম্পানি। আপনি যে সম্পত্তিতে বসবাস করেন তার মালিকরা উপযুক্ততার গ্রহণযোগ্য মানদন্ড পূরণ করছেন তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি তাদেরকে 0151 225 4901 নম্বরে ফোন করতে পারেন অথবা ই-মেইল করতে পারেন: environmental.health@liverpool.gov.uk
- ব্যক্তিগত মালিকানায় থাকা সম্পত্তির মালিকদের জন্য পরামর্শ: ‘মাল্টিপল অকুপেশন’ বাড়ি বলতে বোঝায় সেই সকল সম্পত্তি যেখানে একটির বেশি পরিবার বসবাস করে। এই ধরনের সম্পত্তি বসবাসের যোগ্য এবং সেখানে বসবাসে ইচ্ছুক লোকজনের সংখ্যার জন্য উপযুক্ত তা নিশ্চিত করতে লিভারপুল সিটি কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জোর দিয়ে বলছি যে, এই ধরনের সম্পত্তি সিটি কাউন্সিল কর্তৃক জারিকৃত সকল সংশ্লিষ্ট আইন এবং মানদন্ডের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যদি আপনি এই ধরনের কোন সম্পত্তির মালিক হন এবং আপনার সম্পত্তি এই সকল মানদন্ড মেনে চলছে তা নিশ্চিত করার জন্য আপনার সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি আরবান ইমপ্রুভমেন্ট ইউনিট-কে 0151 225 4901 নম্বরে ফোন করতে পারেন অথবা ই-মেইল করতে পারেন: environmental.health@liverpool.gov.uk
উপরের যে কোনটির জন্য, আপনি আমাদের ওয়ান স্টপ শপ-এর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনীয় যোগাযোগ
যদি আপনি গৃহহীন হন অথবা গৃহহীন হওয়ার সম্ভাবনা থাকে এবং কি সহায়তা পাওয়া যেতে পারে সেই সম্পর্কে তথ্য পেতে চান, তাহলে মুখোমুখি পরামর্শের জন্য ভিক্টোরিয়া স্ট্রিটে অবস্থিত মিলেনিয়াম হাউস-এ আসুন, অথবা 0151 233 3027 নম্বরে কেয়ারলাইন-এ ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন।







