Liverpool City Council - Bengali


 

Bengali

এই ওয়েবসাইটে কাউন্সিলের পরিষেবা সম্পর্কে 14 টি ভিন্ন ভিন্ন ভাষায় তথ্য রয়েছে। এই সকল পৃষ্ঠাগুলো আপনাকে নিচে উল্লিখিত পরিষেবাগুলো সম্পর্কে আরো তথ্য প্রদান করে:

যদি কাউন্সিলের পরিষেবা, অথবা লিভারপুলে বসবাস সংক্রান্ত কোন সমস্যা সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনি 0151 233 3000 নম্বরে ফোন করে একজন দোভাষীর জন্য অনুরোধ করতে পারেন। আপনার ফোনকলটি সরাসরি ল্যাঙ্গুয়েজ লাইনের মাধ্যমে যাবে।

যদি আপনি কারো সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে আপনি একটি ওয়ান স্টপ শপ-এ যেতে পারেন যেখানে আমরা তাৎক্ষণিকভাবে টেলিফোন ল্যাঙ্গুয়েজ লাইনের মাধ্যমে অনুবাদের ব্যবস্থা করতে পারি। আপনার নিকটবর্তী ওয়ান স্টপ শপ খুঁজে পাওয়ার জন্য, উপরের তালিকায় প্রদত্ত লিংকটি ব্যবহার করুন।

এছাড়াও আপনি বিনাখরচে আমাদের কাছে লিখতে পারেন (কোন ডাকটিকেট লাগানোর প্রয়োজন নেই) নিচের ঠিকানায়:
Liverpool Direct
Freepost
NWW 3400A
Liverpool
L1 3ZZ

অথবা আপনি আমাদেরকে ফ্যাক্স বা ই-মেইল করতে পারেন:
ফ্যাক্স: 0151 225 5612
ই-মেইল: Liverpool.direct@liverpool.gov.uk

অনুগ্রহ করে আমাদেরকে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর অবহিত করুন।

স্বয়ংক্রিয় অনুবাদ

আপনি এই ওয়েবসাইটের যে কোন অংশ নিচে উল্লিখিত ভাষাগুলোতে অনুবাদ করার জন্য আল্টাভিস্টা অনুবাদ টুল (AltaVista Translate tool) ব্যবহার করতে পারেন:

চীনা (প্রথাগত এবং সহজীকৃত), ডাচ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, ইটালিয়ান, জাপানী, কোরিয়ান, পর্তুগীজ, স্প্যানিশ এবং রাশিয়ান।

অনুগ্রহ করে মনে রাখবেন, এই ধরনের একটি স্বয়ংক্রিয় অনুবাদ সফটওয়্যার www.liverpool.gov.uk ওয়েবপেজগুলোর লেখকরা যা বোঝাতে চেয়েছেন তা সবসময় যথাযথভাবে নাও প্রকাশ করতে পারে, কারণ কাউন্সিলের অনন্য পরিভাষাগুলোকে অনুবাদ করা এটির জন্য কঠিন হতে পারে।

আশ্রয়প্রার্থী এবং শরণার্থী

www.refugeeaccess.info ওয়েবসাইটটি লিভারপুল এলাকার আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের অধিকার এবং তাদের জন্য পরিষেবা সম্পর্কে নিচের ভাষাগুলোতে তথ্য প্রদান করে: আলবেনীয়, চীনা (সহজীকৃত), ইংরেজি, ফার্সি, ফ্রেঞ্চ, কুর্দি, পর্তুগীজ, রাশিয়ান, সোমালী, তুর্কি এবং উর্দু।