One stop shops
ওয়ান স্টপ শপ
আমরা যা করি
‘ওয়ান স্টপ শপ’ হচ্ছে একটি কম্যুনিটিতে অবস্থিত একটি কাউন্সিল ভবন, যেখানে লিভারপুলের নাগরিকরা:
- কাউন্সিল পরিষেবার জন্য অনুরোধ জানাতে পারেন।
- অন্যান্য অংশীদারদের পরিষেবা পেতে পারেন।
- তথ্য পেতে পারেন।
- কাউন্সিলের অন্য যে কোন কাজ করতে পারেন।
ওয়ান স্টপ শপ-এর কর্মীরা বিশেষ প্রশিক্ষণ লাভ করেন এবং যখনই সম্ভব তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করবেন। এর অর্থ হচ্ছে কাউন্সিল সম্পর্কিত আপনার সকল কাজ একটি স্থানে সম্পন্ন করা যাবে।
বর্তমানে আপনি নিচে উল্লিখিত পরিষেবাগুলো সম্পর্কে পরামর্শ পেতে পারেন:
- গৃহায়ন সুবিধা (সাক্ষাৎসূচি নির্ধারণের মাধ্যমে)।
- কাউন্সিল কর (সাক্ষাৎসূচি নির্ধারণের মাধ্যমে)।
- শিক্ষার জন্য পুরস্কার।
- গৃহায়ন ব্যবস্থাপনা পরিষেবা।
- প্রতিবন্ধীদের পার্কিং পারমিট (নীল ব্যাজ)।
- ট্যাক্সির লাইসেন্স (শুধুমাত্র শহরের জন্য)।
- ডোর রেজিস্ট্রেশন (শুধুমাত্র শহরের জন্য)।
- পার্কিং-এর জন্য জরিমানা।
- পরিবেশগত পরিষেবা, যার অন্তর্ভুক্ত রয়েছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং সড়ক আলোকিতকরণ।
- বাণিজ্যের মানদন্ড।
- ভোটার নিবন্ধন।
- সামাজিক পরিষেবা - শিশুদের জন্য পরিষেবা লাভ।
- রেজিস্ট্রার।
- পর্যটন।
- ফুটবল পার্কিং।
কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন
বর্তমানে দশটি ওয়ান স্টপ শপ জনগণের জন্য খোলা রয়েছে। এগুলো নিচে উল্লিখিত স্থানে পাওয়া যাবে:
- বেলে ভেল - 6 Hedgefield Road, Liverpool L25 2RW
- ব্রডওয়ে - Unit 1 Broadway Shopping Precinct, Broad Lane, Liverpool L11 1JA
- সিটি সেন্টার - Municipal Buildings, Dale Street, Liverpool L69 2DH
- ডিঙ্গল - 200 Park Road, Liverpool L8 6SJ
- গার্সটন - Garston Library , Bowden Road, Liverpool L19 1QN
- কার্কডেল - 101 Walton Road, Liverpool L4 4AG
- স্পেক - Parklands, Conleach Road, Speke, Liverpool L24 0TY
- ওয়েভারট্রি - Picton Road, Liverpool L15 4LP
- নটি এশ - 269 Blackmoor Drive, Liverpool L12 3HA
- ওল্ড সোয়ান - Derby Lane Liverpool L13 6QA
ব্রডওয়ে এবং সিটি সেন্টার
সোমবার: 8.00am – 6.00pm
মঙ্গলবার: 8.00am – 6.00pm
বুধবার: 8.00am – 6.00pm
বৃহস্পতিবার: 8.00am – 8.00pm
শুক্রবার: 8.00am – 6.00pm
শনিবার: 9.00am – 1.00pm
ডিঙ্গল, গার্সটন, কার্কডেল
নটি এশ, ওল্ড সোয়ান, ওয়েভারট্রি
সোমবার: 8.30am – 5.30pm
মঙ্গলবার: 8.30am – 5.30pm
বুধবার: 8.30am – 5.30pm
বৃহস্পতিবার: 8.30am – 5.30pm
শুক্রবার: 8.30am – 5.30pm
বেলে ভেল এবং স্পেক
সোমবার: 9.00am – 5.00pm
মঙ্গলবার: 9.00am – 5.00pm
বুধবার: 9.00am – 5.00pm
বৃহস্পতিবার: 9.00am – 5.00pm
শুক্রবার: 9.00am – 5.00pm
কি ঘটবে
আপনি শহরের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, কোনো অসুবিধা ছাড়াই আপনি স্থানীয় ওয়ান স্টপ শপ-এর মাধ্যমে কাউন্সিলের পরিষেবা লাভ করতে পারেন।
আপনি আপনার সুবিধামত সময়ে আসতে পারেন, তবে আপনার যদি গৃহায়ন সুবিধা বা কাউন্সিল কর সম্পর্কে পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাকে অনুরোধ জানাবো একটি সাক্ষাৎসূচি নির্ধারণ করে রাখার জন্য। 0151 233 3016 নম্বরে ফোন করে আপনি একটি সাক্ষাৎসূচি নির্ধারণ করতে পারেন।
শপগুলোতে নিচে উল্লিখিত সুবিধাসমূহ রয়েছে:
- হুইলচেয়ার/ প্র্যাম প্রবেশের সুবিধা এবং বিশেষভাবে নিচু ডেস্কসমূহ।
- ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ-এ প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শকবৃন্দ।
- বি.টি.-এর ‘‘ল্যাঙ্গুয়েজ লাইন’’, যার মাধ্যমে, যে সব গ্রাহকদের প্রথম ভাষা ইংরেজি নয় তাদের জন্য আমরা একজন দোভাষীর সাথে যোগাযোগ করতে পারি।
প্রয়োজনীয় যোগাযোগ
যদি আপনি ওয়ান স্টপ শপ সম্পর্কে কোন পরামর্শ বা মতামত প্রদান করতে চান, তাহলে অনুগ্রহ করে Louise GrayÑGi সাথে যোগাযোগ করুন।
ফোন: 0151 233 3000
ফ্যাক্স: 0151 225 2864
ই-মেইল: Liverpool.direct@liverpool.gov.uk
ডাকযোগে: Louise Gray, Municipal Buildings. Dale Street, Liverpool, L69 2DH







