Liverpool City Council - Racial harassment


 

Racial harassment

জাতিগত হয়রানি

আমরা কি করি?

আপনি জাতিগত হয়রানির শিকার হলে আমরা আপনার কাছ থেকে তা জানতে চাই।

আমাদের প্রশিক্ষিত কর্মী রয়েছে যারা আপনাকে সহায়তা করতে পারেন অথবা আপনাকে এমন সংগঠনের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন যারা আপনার পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাকে সহায়তা করতে পারে। সাহায্য করার জন্য বিশেষজ্ঞ কর্মীরাও হাতের কাছেই রয়েছেন। আপনি আমাদেরকে দেয়া যে কোন তথ্য গোপনীয় রাখা হবে।

আমরা ল্যাঙ্গুয়েজ লাইন ব্যবহার করতে পারি, যা হচ্ছে একটি টেলিফোন দোভাষী পরিষেবা।

কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন? আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ই-মেইল: wecanhelp@liverpool.gov.uk অথবা,
  • টেলিফোন: 0800 731 3200.
  • টেলিফোন: 0151 225 2500.

আমরা আপনাকে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন সাহায্য করতে পারি।